ভক্তদের ভালোবাসায় মিলিয়নিয়ার অপু বিশ্বাস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৬:৫২ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি এই নায়িকা ভক্তদের ভালোবাসায় হয়েছেন মিলিয়নিয়ার। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। এক বছর পূরণ হওয়ার আগেই এই সাবস্ক্রাইবার হলো।   

এদিকে ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে অপু বিশ্বাসকে গোল্ডেন প্লে বাটন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২২ মে)  রাজধানীর একটি ক্যাফেতে কেক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাটনটির মোড়ক উন্মোচন করেন অপু বিশ্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। এদিকে বিশেষ দিনটিতে অপুকে শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কিছু ভক্তরা হাজির হন। 

এক বছরের মাথায় পাওয়া এই সাফল্যে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। এ জন্য তার ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি অপু বিশ্বাস তার এই ইউটিউব চ্যানেলে নাটক ও সিনেমা প্রচার করারও ঘোষণা দেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission